chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সংবিধান সংস্কারে সব অংশীজনের মতামত নেওয়া হবে: মীর হেলাল

চট্টগ্রাম সংবিধান সংস্কারের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, বিএনপি জনগণের দল।

তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেই দলটি যে কোনো সিদ্ধান্ত নেবে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এবং আইনমন্ত্রীর উপস্থিতিতে সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্য দিয়ে সংবিধান সংস্কারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার কাজ করছে।

তবে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না। সব রাজনৈতিক ও সামাজিক অংশীজনের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ আত্মত্যাগ করেছিল উল্লেখ করে মীর হেলাল বলেন, প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়ন, দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করার লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর