chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ ও অংশগ্রহণকারী বীর সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।

এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি নীরব শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর সংগ্রামী এবং শহীদদের অবদানের কথা স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানায় জেলা পুলিশ। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর