chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলশীতে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৪ আগস্ট) রাত পৌনে আটটার দিকে রেলওয়ে হাসপাতাল সংলগ্ন পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইসহাক (২৮) ও তাঁর স্ত্রী সনিয়া আক্তার (২৪)।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ পরান জানান,  স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই দম্পতিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে সংরক্ষিত মোট ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক দাবি, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে আসা ইয়াবা নগরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এই সিন্ডিকেটের নেপথ্যে ‘নাজমা’ নামের এক নারী মূল সমন্বয়কারী বা ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে ভূমিকা রাখছেন বলে জানা গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর