টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোট থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। এসময় কোস্ট গার্ডের ধাওয়ায় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ২ টায় টেকনাফ থানাধীন নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটে অবস্থানরত মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী গোলারচরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ মাদক পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তাসু/চখ