বংশাল পাড়া ফুটবল ক্লাবের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চট্টগ্রামে বংশাল পাড়া ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘মরহুমা আনজুমান আরা বেগম স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ ফাইনাল খেলায় বংশাল পাড়া ফুটবল ক্লাবের আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল শেষে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মো. ইলিয়াস রুবেল, খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. হাসান আলী ববি, পাঠানটুলী ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা মো. আনিসুর রহমান, পাঠানটুলী বয়েজ ক্লাবের সভাপতি মো. মোজাহের খান, সাধারণ সম্পাদক মো. সেলিম খান, দৈনিক চট্টলার খবরের নির্বাহী সম্পাদক মো. ইব্রাহিম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও এস কে স্টোরের স্বত্বাধিকারী মো. কালাম, বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম এলাহী এবং বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মো. হাজী আব্দুল করিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠানটুলী বয়েজ ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. করিম খান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো. আশিকুর রহমান আকিব, মো. মোস্তফা আলী আকাশ, মো. আব্দুল মালেক অপু ও মো. সুলতান আল শাহারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরফান, ইয়াসিন, তাহসিন, রাহিম, মিনহাজ, রিহাম, আরফাত, কাফেল, রিফাত, রিজভী, তাফসিরসহ অনেকে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ দিপু। সেরা গোলদাতার পুরস্কার পান মো. নিশান এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মোহাম্মদ ফরহাদ।
আয়োজকরা বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও স্থানীয় পর্যায়ে খেলাধুলার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ট্রাইব্রেকারে ২-০ গোলে সুরুত আলী স্মৃতি সংসদ জরিনা স্মৃতি সংসদকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
ফরিদা|চখ