chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আগ্রাবাদ আবিদার পাড়ায় মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর দক্ষিণ আগ্রাবাদ এলাকায় আবিদার পাড়া দক্ষিণ সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এলাকার মুসল্লীরা উক্ত র‌্যালী ও মানববন্ধনে অংশ নেন।

র‌্যালী শেষে মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর হোসেন, আবিদর পাড়া কাঠের জামে মসজিদের খতিব মো: মহিউদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম, আসলাম মিয়া কোম্পানি, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, মো: রাসেল, মো: আরমান, মো: ফারুক, মো:আরজু, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নিহাল, মো:সিরাজ, মো:বশির, মো:সাজিদ, মো: সাফায়েত, মো:রাফি, মো: ওয়াহিদ, মো: সাদনান, রহিত, সায়মন, সাইদুল, সাহেল প্রমূখ।

এতে বক্তারা বলেন, মাদক গ্রহণকারী এবং মাদক বিক্রেতা উভয়েই সমাজ, দেশ ও জাতির শত্রু। শুধু মাদক গ্রহণকারীদের প্রতিরোধ নয়, মাদক কারবারের সাথে জড়িত সবাইকে প্রতিরোধ করতে হবে। সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ওদের আইনের হাতে সোপর্দ করতে হবে। এলাকার কিশোর তরুণ এবং যুবকদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে ঐক্যের বিকল্প নেই।

জুমার নামাজ শেষে মুসল্লীদের অংশগ্রহণে প্রথমে মানববন্ধন এবং র‌্যালী শেষে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে। এতে মাদককারবারীদেরকে তাদের অপরাধমূলক কর্মকান্ড ছাড়তে আল্টিমেটাম দেয়া হয়।

ফরিদা|চখ
মোবা: ০১৬২৮-৬৯০২৮১

এই বিভাগের আরও খবর