chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্যোগে অসহায় মানুষের পাশে ‘প্রত্যাশী’

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা প্রত্যাশী।

মঙ্গলবার (১৪ ‍জুলাই) নগরের হালিশহর এলাকায় প্রত্যাশীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে এসব ত্রাণ বিতরণ করা হয়।

মানবিক সহায়তায় এগিয়ে আসায় প্রত্যাশীর নির্বাহী পরিচালক ও প্রত্যাশীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে উন্নয়ন সংস্থাগুলো এভাবে এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে।

বন্যা পরবর্তী দুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রমে বিভিন্ন সংস্থা, শ্রেণি-পেশার সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও প্রত্যাশীর পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশী সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মাজিদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. হোসেন আহমেদ প্রমুখ।

মনোয়ারা বেগম বলেন, দেশের যেকোনো দুর্যোগে প্রত্যাশী আর্তমানবতার সেবায় কাজ করেছে। আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর