chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অভিযোগ শুনে সরাসরি আইনি ব্যবস্থা নিবে পুলিশ

নাগরিকদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ সরাসরি শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নগরের দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশীরা অংশ নিয়ে অভিযোগ, সমস্যা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

অন্যরা জনসেবার মান আরও উন্নত করতে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন এবং এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস ও উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর