চবি ইসলামের ইতিহাস বিভাগের রজতজয়ন্তী মঙ্গলবার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও রজতজয়ন্তী স্মারক ‘বন্ধন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোরশেদুল আলম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মেজর (অব.) মো. নুরুল হুদা কুতুবী এবং সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শামসুল আলম।
এছাড়া বিভাগের শিক্ষকবৃন্দ, সমিতির উপদেষ্টা, পৃষ্ঠপোষক, প্রাক্তন নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে উদ্বোধনী পর্ব, আলোচনা, স্মৃতিচারণ, কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা, রজতজয়ন্তী স্মারক ‘বন্ধন’ এর মোড়ক উন্মোচন এবং সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে।
সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূর, সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সেলিম এবং সদস্য সচিব নুরুল বশর রাসেল সমিতির জীবন সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
এইচএম/চখ