chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের কাপ্তাইয়ে তেলের দোকান ভশ্মিভূত

কাপ্তাই রাস্তার মাথার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেপ তোষক- তেলের দোকান ভশ্মিভূত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে সোয়া তিনটার দিকে ইসহাক ভবনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট পাঠানো হয়।

তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে একটি তেলের দোকান এবং একটি লেপ তোষকের দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের হিসাবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এইচএম/চখ

 

এই বিভাগের আরও খবর