chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে দেশীয় মদ পাচারকালে আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০৪ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি টমটম জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা ১৭ মিনিটে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইকে তল্লাশি চালিয়ে প্রায় ৯৪ হাজার টাকা মূল্যের ১০৪ লিটার দেশীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর