দুবাই-চট্টগ্রাম ফ্লাইটে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আগত এক যাত্রীকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হলে তার কাছ থেকে মোট প্রায় ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫৬ লাখ টাকা।
তবে স্বর্ণগুলো কী কৌশলে বহন করা হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে তদন্তের স্বার্থে ওই যাত্রীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।
তাসু/চখ