chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সদরঘাট নৌ থানায় নতুন ওসি আব্দুল রব

চট্টগ্রাম অঞ্চলের সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি নিরস্ত্র) মো. মিজানুর রহমানকে ঢাকা অঞ্চলের আমিনবাজার নৌ থানায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা অঞ্চলের বিভাগীয় নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল রবকে সদরঘাট নৌ থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দপ্তরের প্রশাসন শাখা-১ থেকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে বাংলাদেশ নৌ পুলিশের পাঁচজন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)-এর এ বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বদলির নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশে আরও জানানো হয়, বিষয়টি অবহিতকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন/প্রশিক্ষণ বিভাগ-উত্তর), নৌ পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর পুলিশ সুপার, বদলিকৃত পাঁচ কর্মকর্তা, নৌ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখা এবং হিসাব শাখাসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

ফরিদা|চথ

এই বিভাগের আরও খবর