chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে দর্জিকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের হাটহাজারীতে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জুলাই) সাড়ে ৮ টায় উপজেলার মেখল ইউনিয়নের খলিফাপাড়া এলাকার এই ঘটনা ঘটে। নিহত আজম একই এলাকার মৃত ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যান আজম। এ সময় দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এইচএম/চখ

এই বিভাগের আরও খবর