chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি চালু

কয়েক দিনের টানা ভারী বর্ষণের কারনে কাপ্তাই হ্রদে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। পানির উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ বৃদ্ধি পেয়েছে। চালু হয়েছে ৫টি ইউনিট এতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৫০ মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সুত্রে এ তথ্য জানা গেছে। 

এ ব্যাপারে মঙ্গলবার রাত সোয়া আটটায় যোগাযোগ করা হলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে সবকটি চালু হয়েছে এবং ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে।

প্রকৌশলী মাহমুদ হাসান আরোও জানান এতদিন কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কেন্দ্রের ৫ টি ইউনিট হতে শুধুমাত্র ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে ৫টি ইউনিটের সবকটি চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে বিদ্যুৎ উৎপাদন আরো বেড়ে যাবে। তিনি আরো জানান বৃষ্টি যেভাবে হচ্ছে পানির লেভেল মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে। উল্লেখ্য এ বিদ্যূৎ কেন্দ্র থেকে সর্ব্বোচ্য ২৩০ মেগাওয়াট উৎপাদন করা যায়।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর