chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে না নেওয়া হয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলমান বিতর্কের মধ্যে বরেণ্য চিত্রনায়িকা রোজিনা জানিয়েছেন, মৃত্যুর পর যেন তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে না নেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এফডিসির বর্তমান পরিবেশে শিল্পীদের প্রতি আগের মতো সম্মান ও শ্রদ্ধাবোধ নেই। তাই পরিবারকে আগেই এ বিষয়ে নির্দেশনা দিয়ে রেখেছেন।

রোজিনা আরও জানান, তিনি ভবিষ্যতে শিল্পী সমিতিতে আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সরকারি অনুষ্ঠান বা পরিচালক-প্রযোজক সমিতির কোনো আয়োজনে আমন্ত্রণ পেলে এফডিসিতে যেতে পারেন।

শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জয় চৌধুরীর অনুরোধে প্রার্থী হলেও নিজের প্যানেলের অনেকেই তাকে ভোট দেননি। পরিকল্পিতভাবে তাকে পরাজিত করা হয়েছে বলেও দাবি করেন এই গুণী অভিনেত্রী।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর