নকলমুক্ত পরিবেশে রুমায় এইচএসসি পরীক্ষা সম্পন্ন
রুমা উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার একমাত্র পরীক্ষাকেন্দ্র রুমা সরকারি সাংঙ্গু কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুমা সরকারি সাংঙ্গু কলেজের নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী মিলিয়ে মোট ৯৭ জন নিবন্ধিত থাকলেও এদিন পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল ৫৮ জনের। এর মধ্যে ৩২ জন ছাত্র ও ২৬ জন ছাত্রী ছিলেন। তবে বিভিন্ন কারণে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রুমা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
রুমা সাঙ্গু কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সুইপ্রুচিং মার্মা জানায়, পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। পরীক্ষায় কোনো ধরনের নকল, অসদুপায় অবলম্বন বা অনিয়মের ঘটনা ঘটেনি। এছাড়া কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়নি। এবং রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথি (ইউএনও) পরীক্ষা কেন্দ্রে পর্যবেক্ষণ করতে আসেন বলে জানান।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন।
তাসু/চখ