হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫১ জন। গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত হামরোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৭ জন। গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৫০৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮১ হাজার ৮৮২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে এক শিশুর হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে। গত একদিনে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
ফরিদা|চখ
