ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে আইআইইউসি পাশে শীর্ষস্থানীয় আজিম গ্রুপ
আজিম গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক অনুপ বরণ দাশ, মহাব্যবস্থাপক (উৎপাদন ও প্রকৌশল) ফজলুল করিম, মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) কামরুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স, ওভেন বিভাগ) শহিদুল কবির এবং বিভাগীয় প্রধান (তথ্যপ্রযুক্তি) মতিউর রহমান।
আজিম গ্রুপের সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসেন ভূঁইয়া।
প্রফেসর ড. নেজামুল হক বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া পরস্পরের পরিপূরক। গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষার্থীরা আজিম গ্রুপের উৎপাদন, মানবসম্পদ, কমপ্লায়েন্স ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের ভিত্তিতে তারা প্রতিবেদন প্রস্তুত করবেন। এ উপলক্ষে সেরা প্রতিবেদনের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেন প্রফেসর ড. নেজামুল হক।
এইচএম/চখ