chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের চাঞ্চল্যকর ও আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. ইমরান (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের পথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি মো. ইমরানের নাম উঠে আসে। গ্রেপ্তারকৃত ইমরান সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের পথরীঘোনা (ছিন্নমূল ৮নং সমাজ) এলাকার আজাহারের ছেলে।

র‍্যাব-৭-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি ইমরান জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল আনুমানিক বিকেল ৪টা ৩৫ মিনিটে সীতাকুণ্ডের পথরীঘোনা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর