chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে অস্ত্র ও চোরাচালানসহ আটক দুই

চট্টগ্রামে চোরাচালান রোধে কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে নগরের পতেঙ্গা খেকে চোরাইকৃত স্ক্র্যাপ, ডিজেল, লুব অয়েল, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত ১১ টায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ টি গামবোটে তল্লাশি চালিয়ে ৩ টি দেশীয় অস্ত্র, বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ৪ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪ টি ব্যাটারি, নগদ ২ হাজার টাকা ও চোরাইকাজে ব্যবহৃত বোট জব্দসহ দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়।

অপরদিকে, পতেঙ্গা থানাধীন ১১ নং ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদা/চখ

এই বিভাগের আরও খবর