মন্ত্রিপরিষদে অনুমোদন
সংসদে পেশের অপেক্ষায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিপরিষদের বিশেষ সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংসদে বাজেট উপস্থাপনের আগে রীতি অনুযায়ী প্রতি বছর মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
বিশেষ সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।
এরপর অর্থমন্ত্রী সংসদে ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট প্রস্তাব পেশ করবেন।
মুন্নি/চখ
