chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিক মেয়রের সঙ্গে নবনির্বাচিত বিসিবি পরিচালক সাকিফ সালামের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক সাকিফ আহমেদ সালাম।

সোমবার (৮ জুন) টাইগারপাসে চসিক কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র শাহাদাত সদ্য নির্বাচিত বিসিবি পরিচালককে আন্তরিক অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময়কালে চসিক মেয়র বিসিবির পরিচালক হিসেবে সাকিফ আহমেদ সালামের সফলতা কামনা করেন এবং দেশের ক্রিকেট উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

মেয়র বলেন, আমি বিশ্বাস করি- নবনির্বাচিত এই পর্ষদ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে কাজ করবে। বিসিবির এই নতুন যাত্রায় মেয়র সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং নবনির্বাচিতদের সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম বিজিএমইএ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক পরিচালক। মতবিনিময়ে দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলেও জানান বিসিবির এই পরিচালক।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর