chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে মাঝিরঘাটের ১ নম্বর জুটলি ঘাট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ইতোমধ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর