chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রবিবার রাত ১১টা ৩৭ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে ৫ কিলোমিটার এবং থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে।

সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

চীনেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর