chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬৮

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর সাঁড়াশি অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, ‘সোমবারের মিছিলের পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

খুলশী থানা- ১৩ জন গ্রেফতার

খুলশী থানা এলাকা থেকে রনি মজুমদার (২৪),( মোঃ হামিদ (২৩), মোঃ শাহাদাত (২৪), অমিত কান্তি দে (২২), মোঃ আব্দুল কাদের (৪০), মোঃ শাওন (২৪), রিমন রায় (২৪), মোঃ জালাল (৩০), মোঃ শাকিল, মোঃ রাসেল (২৬), মোঃ স্বপন (২৫), মোঃ তারেক (২৪), মোঃ তারা মিয়া (৬৫)।

বায়েজিদ বোস্তামী থানা- ১২ জন

মোঃ শাহনেওয়াজ আকাশ (২৩), মোঃ ইরফান আহমেদ (২৭), মঙ্গল আহাম্মদ (২৪), জাহিদ হাসান রনি (৩২), মোঃ সেকান্দর বাদশা (২২), মোঃ মহিউদ্দিন (৪০), রাজু কুমার দাশ(৩২), মোঃ আব্দুর রহিম আলভি (২৫), মোঃ তুহিন (১৯), তারেক ইসলাম তানভীর (২২), মোঃ মোর্শেদ (৩২), মোঃ নয়ন (২২)।

পাঁচলাইশ থানা- ১০ জন
মোঃ ইমন প্রঃ টেম্পু ইমন (২৬), মোঃ শুক্কুর আলী বাবু (২৫), মোঃ শামীম (২০), মোঃ হাবিব (২০), মোঃ ফাহিম (২১), মোঃ সাব্বির হোসেন (১৯), সালাউদ্দিন মানিক (৩৭), মোঃ আলমগীর হোসেন (৪২),। ইমরান হোসেন বিজয় (২২), মোঃ আজিজ উল্লাহ্ (৫১)।

কোতোয়ালী থানা- ১২ জন

মোঃ হাসান (২১), সাকিবুল হাসান রিফাত (২৩), মোঃ ফেরদৌস (১৯), আব্দুল সাহিব রায়হান মারুফ (২১) আব্দুর রাজ্জাক (৩৫), সাইফুল ইসলাম (২০) সারাফাতুল ইসলাম ইমন (২৪), মোঃ সাজ্জাত হোসেন(২৮), হৃদয় হোসেন (২৪), মোঃ সোহেল (২৩), মোঃ রাশেদ আলম (৩২), মোঃ শাওন সানি প্রকাশ মনির উদ্দিন (১৯)।

ডবলমুরিং থানা- ৭ জন

হৃদয় চন্দ্র পাল (২৪), মো: নাজিম উদ্দিন ইমন (২০), মো: ফয়জুল কাদের রাহিত (২২), মো: রবিউল ইসলাম (২৬), মো: জাহিদ (১৯), সাইদুর রহমান (২০), মো: হাসান(২১)।

ইপিজেড থানা- ৩ জন

গ্রেফতার হয়েছেন অধির দাশ (৪০), আবু জোবায়ের জিপু (৩২), মোঃ রিহাদ বিন আলম প্রকাশ জিতু (১৮)।

বাকলিয়া থানা- ২ জন

মোঃ মাসুদ ও মোহাম্মদ রহিম (৩৯)।

কর্ণফুলী থানা- ০২ জন
মোঃ মামুন (৩৫), মোঃ হাসান মুরাদ (৪৮) ।

চজবাজার থানা- ০১ জন

চকবাজার থানায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি হলেন টিকলু সেন দুর্জয় (২৭) |

চান্দগাঁও থানা- ০১ জন

মাহির আল ফয়সাল (২৬)।

হালিশহর থানা- ০১ জন

মোঃ নাছির (৫২)।

পাহাড়তলী থানা- ০১ জন

জয় দাশ (৪৫)।

আকবরশাহ থানা- ০১ জন

দীপংকর মজুমদার (৩০)।

বন্দর থানা- ০১ জন

শফিকুল ইসলাম (২৮)।

পতেঙ্গা থানা- ০১ জন

মোঃ মহসীন (২৪)।

এর আগে, সোমবার সকাল ১১টার দিকে সিএমপি দামপাড়াস্থ সদর দপ্তরের কয়েকশ গজ দূরে জিইসি এলাকায় ছাত্রলীগের ওমরগনি এমইএস কলেজ শাখার ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়।

মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে অংশগ্রহণকারীদের কেউ কেউ জামা খুলে এবং কেউ কেউ পোশাক পরিবর্তন করে স্থান ত্যাগ করছে।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়।

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সিএমপিতে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান। তাদের দাবি, ছাত্রলীগ এতদিন সাগর পাড়ের মতো নির্জন জায়গায় মিছিল করলেও পুলিশের অসতর্কতার সুযোগে এবার তারা জিইসির মতো ব্যস্ততম জায়গায় মিছিল করেছে।

এ ঘটনায় সিএমপি কমিশনার ভিডিও ফুটেজ দেখে মিছিলকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের একটি বড় অংশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর