chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীর ফারুক ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক ইসলাম। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ স্বাক্ষরিত ফলাফলে মো. ফারুক ইসলামের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শিক্ষক মো. ফারুক ইসলাম বোয়ালখালী উপজেলার সর্বশেষ প্রান্তের দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদানের পর থেকে বিগত ১৪ বছর ধরে বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত তিনি কাজ করে যাচ্ছেন।
এদিকে, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করায় প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক বাছাই প্যানেলের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদসহ শ্রেষ্ঠ শিক্ষক বাছাই প্যানেলের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর