chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফ্রিজে আম রাখার প্রয়োজনীয় তথ্য

বাজারে এখন নানা জাতের পাকা আমের ছড়াছড়ি। হিমসাগর, ল্যাংড়া থেকে শুরু করে প্রায় সব জাতের আমে ম ম করছে চারপাশ। ব্যাগভর্তি করে আম কিনে আসার পর আমরা অনেকেই তা সরাসরি ফ্রিজে রেখে দিই। কিন্তু সাধারণ এই ভুলটির কারণেই আমের আসল স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা সদ্য পাকা আম কখনোই ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজের কম তাপমাত্রা আম পাকার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং এর প্রাকৃতিক স্বাদ নষ্ট করে দেয়। তবে সঠিক নিয়মে আম সংরক্ষণ করলে দীর্ঘদিন এর স্বাদ অটুট রাখা সম্ভব। চলুন, জেনে নিই পাকা আম সংরক্ষণের সঠিক উপায়।

বাজার থেকে একেবারে বেশি পেকে যাওয়া আম না কেনাই ভালো। যদি কেনেন, তবে তা সেদিনই খেয়ে ফেলা উচিত। সংরক্ষণের জন্য একটু শক্ত বা সদ্য পাক ধরেছে এমন আম বেছে নিন। আমগুলো খবরের কাগজ বা কাগজের ব্যাগে মুড়িয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। আম থেকে নির্গত ইথিলিন গ্যাস এটিকে প্রাকৃতিকভাবে ও সুন্দরভাবে পাকতে সাহায্য করবে। আম ফ্রিজে যেমন রাখবেন না, তেমনই সরাসরি রোদ লাগে এমন জায়গাতেও রাখবেন না। ঘরের শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখলে আম ভালো থাকে।

আম কখন ফ্রিজে রাখবেন?
আম পুরোপুরি পেকে গেলে তবেই তা ফ্রিজে রাখা যাবে। চেনার উপায় হলো আমে হাত দিয়ে হালকা চাপ দিলে যদি নরম মনে হয় এবং আমের বোঁটার কাছে মিষ্টি সুগন্ধ বের হয়, তখন বুঝবেন এটি ফ্রিজে রাখার উপযোগী হয়েছে। এভাবে রাখলে আমের স্বাদ নষ্ট না হয়ে আরো বেশ কিছুদিন ভালো থাকবে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর