উত্তর পাঠানটুলিতে জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা আবু মুসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এস এম সাইফুল আলম।
২৩নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা হাজী এম এ হাসেম, মোস্তাফিজুর রহমান বুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান সুমন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, আবদুল মান্নান, শেখ আব্বাস উদ্দিন, আনিছ আহমেদ বাচ্চু, এ এস এম নাছির, মোজাহের খান, সদস্য আবদুল করিম সেলিম, শেখ মনির বাবুল, শাহনেওয়াজ হাসান, আমির উদ্দিন বাবুল, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস, নাছিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ কবির লেদু, মোহাম্মদ আলমগীর, নূর হোসেন রমজান, মোহাম্মদ জাহাঙ্গীর, আবু তাহের বাবুল, শাহজাহান, ইকবাল, সাইদুল বিপ্লব, মোহাম্মদ হাসান, রাশেদ, মীর কাশেম, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইউসুফ, আলী নুর, মোহাম্মদ ওসমান, লোকমান শরীফ, জিকু, আলমগীর, ইমরান, রুবেল, নান্টু, টুটুল, মাসুদ মিজানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
তাসু/চখ
