চবিতে ‘থাংলিয়ানা’ নিয়ে পাঠচক্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘পাঠশালা সিএইচটি রিসার্চ সেল’-এর বুদ্ধিবৃত্তিক চর্চার নিয়মিত অংশ হিসেবে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে ‘থাংলিয়ানা’ বইটির ওপর এই পাঠচক্রের আয়োজন করা হয়।
‘থাংলিয়ানা’ বইটি মূলত পার্বত্য চট্টগ্রামে থমাস হারবার্ট লুইন নামক এক ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযানের (১৮৬৫-১৮৭২) অভিজ্ঞতা নিয়ে রচিত। উনিশ শতকে নিজের প্রাণ বাজি রেখে পার্বত্য চট্টগ্রামের অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় তিনি এই অভিযান পরিচালনা করেছিলেন।
“উনিশ শতকে নিজের প্রাণ বাজি রেখে পার্বত্য চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকায় ব্রিটিশ কর্মকর্তার রোমাঞ্চকর অভিযানের গল্প ফুটে উঠেছে ‘থাংলিয়ানা’ গ্রন্থে।”
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিনের সঞ্চালনায় পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী নুরুল আলম এবং একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ নাজমুল হাসান।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী৷ এবং শামসুন নাহার হল সংসদের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, মোনতাহিনা স্বর্ণা
নবীন শিক্ষার্থীদের মধ্যে পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের মোঃ মোজাম্মেল হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইসরাত জাহান তারা এবং নৃবিজ্ঞান বিভাগের আফরা রাইসা। পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসরাত জাহান তারা। দ্বিতীয় স্থান অর্জন করেন মোঃ মোজাম্মেল হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন আফরা রাইসা।
মআ/চখ
