chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেসির দাপটে অবশেষে ঘরের মাঠে জয়ের হাসি মিয়ামির

দীর্ঘ অপেক্ষার পর নিজেদের নতুন ভেন্যুতে জয়ের দেখা পেল ইন্টার মিয়ামি।  লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে পোর্টল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে দলটি।

নতুন স্টেডিয়ামে আগের কয়েকটি ম্যাচে জয় না পাওয়ায় চাপে ছিল মিয়ামি। তবে এবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দলটিকে। ম্যাচের ৩০ মিনিটে গোলশূন্য সমতা ভাঙেন মেসি। বক্সের ভেতরে বল পেয়ে শক্তিশালী শটে গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে মিয়ামি। মাঝমাঠ থেকে শুরু হওয়া আক্রমণে মেসি, লুইস সুয়ারেজকে এবংরদ্রিগো ডি এর সমন্বিত খেলায় সুযোগ তৈরি হয়। পরে জার্মান বের্টেরামে সহজ ফিনিশে দলের দ্বিতীয় গোলটি করেন।

এই ম্যাচে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন মেসি। চলতি মৌসুমে লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও পাঁচটি গোল।

৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছেন। শেষ কয়েকটি ম্যাচে ধারাবাহিকভাবে গোল ও অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগকে এগিয়ে নিচ্ছেন তিনি।

মুন্নি/চখ