chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ার ধর্ষণ মামলার আরও এক আসামি গ্রেপ্তার , আটক ৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জুবায়ের (২০) উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিন্দু পাড়া এলাকার জয়নালের ছেলে।

রবিবার দুপুরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ মামলায় মোট ৭ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৫ নম্বর আসামি জুবায়েরকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর