chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রী কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হাসান জিলানকে ঘর থেকে ডেকে নিয়ে এসে পায়ের রগ কেটে ও কুপিয়েছে দূর্বৃত্তরা। চিকিৎসকরা বলছেন শরীর এমন ক্ষত হয়েছে শরীরে সেলাই দেওয়ার সম্ভব হচ্ছিলো না। 

প্রথমে তাকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এতে শরীরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এদিকে তার পরিবারের এক সদস্য জানিয়েছেন সে জীবন মৃত্যুরে সন্ধিক্ষনে রয়েছে।

শনিবার রাত ৮টা ১৪ মিনিটের উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের সামনে পুকুরপাড়ে নিয়ে ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে রাজনৈতিক দলের প্রতিপক্ষরা তাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে ফেলে যায় বলে স্থানীয় বাসিন্দা জানিয়েছে। তিনি ওই এলাকার মৃত হারুনের ছেলে। তার একমাত্র ছোট ভাই ও মাকে এলাকা ছাড়ার হত্যার হুমকি দিচ্ছে বলে পরিবার জানিয়েছেন।

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে হাসপাতালে চিকিৎসাধীন থাকা জাকারিয়ার জীবন বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজন বলের পরিবারের লোকেরা আকুতি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে জাকারিয়ার এক চাচা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ঘর থেকে তুলে এনে ইউনিয়ন পরিষদের পুকুরপাড়ে তাকে প্রকাশ্যে পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা করতে চেয়েছিলো। সে এখন ঢাকার পঙ্গু হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঘটনার সময় থানা পুলিশকে খবর দিলেও কোন পুলিশ ঘটনাস্থলে আসেনি অভিযোগ করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, রাত ৯টার দিকে মুমূর্ষবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্নস্থাণে এমন অবস্থা ক্ষত রয়েছে স্যালাইন দেওয়ার মতোও অবস্থান ছিলো না। তার পায়ের রগও কাটা ছিলো বলে ধারণা পুলিশের। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে খোঁজ খবর নিয়েছি। পুকুর পাড়ের জমিজমা নিয়ে পুর্ব থেকে বিরোধের জেরে জিলান নামের এক যুবককে একই এলাকার সাইমন ও নেহাল নামের অপর দুই যুবক কুপিয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তবে আত্নগোপনে থাকা স্থানীয় ছাত্রলীগের আবু তাহের বলেন, আহত জাকারিয়া হাসান জিলহান সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। দখল, পাহাড় কাটাসহ নানা বিষয়ে ফেসবুকেও সরব ছিলো। এছাড়া দলীয় পোস্টও দিতো সে। সেই কারণে ক্ষিপ্ত হয়ে হামলা করেছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর