chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেধাবী শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহে ব্যতিক্রমী আয়োজন

মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘ’। সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।

শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এইচ এম এরশাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনিসুল ইসলাম ও সদস্য মো. খালেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাশেদুল ইসলাম, আলাওল শাপলা সংঘের সভাপতি ও ড. শহীদুল্লাহ একাডেমির সহকারী শিক্ষক।

প্রধান বক্তা ছিলেন তরুণ সংঘের সাবেক সভাপতি ও ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রভাষক জগির আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তরুণ সংঘের সাবেক সভাপতি মাওলানা আবু শায়বা মোহাম্মদ মুছা কাজেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সংঘের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আবদুল হালিম।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে।

তারা আরও বলেন, তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা হলে কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন–এর তৈরি বিভিন্ন পণ্যও পরিদর্শন করেন অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা হাফেজ মোহাম্মদ জাফর, সাবেক অর্থ সম্পাদক মো. জগির, নুরুল ইসলাম, আলাওল শাপলা সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত এবং তরুণ সংঘের সহ-সভাপতি মো. শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর