chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি

চট্টগ্রামে তিন কারখানাকে জরিমানা

চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে তিনটি কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৪ মে) নগরের এনায়েত বাজার এলাকার গোয়ালপাড়ায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

 

অভিযান চলাকালে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে ভাঙা ফ্লোরের ওপর নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছে। এছাড়া উৎপাদনস্থলের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

 

এ ঘটনায় সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

চসিক জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর