আজ আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস
আজ আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস। আধুনিক নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় নার্সদের অবদান। স্বাস্থ্যসেবায় নার্স ও মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানাতে দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনাও দেওয়া হয়। বক্তারা বলেন, রোগীর সেবায় নার্সদের মানবিকতা, দক্ষতা ও আত্মত্যাগ স্বাস্থ্যখাতের অন্যতম প্রধান শক্তি। আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং পেশাকে আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মুন্নি/চখ
