chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে পাবনা জেলা ছাত্র সমিতির নবীন বরণ ও সংবর্ধনা

পাবনা জেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন “পাবনা জেলা ছাত্র সমিতির” উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

​গত শনিবার বেলা ১০টার দিকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সাবেক সভাপতি নবীন এর সঞ্চালনায় এবং ফাতিন লাবিব সুনামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৩১ জন নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরিফ মাহমুদ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র চবি, মনজেদ আলী শান্ত,এসিস্ট্যান্ট ম্যানেজার ইস্টার্ন রিফাইনারি পিএসএল, শাহ আমানত হলের ভিপি  জাহাঙ্গীর আলমসহ প্রায় ৬ জন। সভাপতি সুনামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

চখ/ককন

এই বিভাগের আরও খবর