chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে ৭০ হাজার ইয়াবা ও বিদেশি রাইফেল জব্দ

কক্সবাজারের টেকনাফে ১টি বিদেশী রাইফেল ও গোলাবারুদসহ ৭০ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

সোমবার দুপুর ৩টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা খাল সংলগ্ন এলাকায় আজ ১১ মে রাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী রাইফেল, ১ টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদকপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর