chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোল্ড লুকে মোহনীয় হানিয়া আমির

পাকিস্তানি শীর্ষস্থানীয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। আবারও প্রমাণ করলেন, কেন তিনি শীর্ষ স্টাইল আইকনদের একজন। ‘দিলরুবা’, ‘জানান’, ‘মেরে হামসফর’ তারকা এবার তার অবকাশ যাপনের নতুন কিছু ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দিয়েছেন। রীতিমতো বোল্ডরূপে হাজির হয়েছেন ক্যামেরার সামনে।

সহজ-সরল আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত হানিয়া এ মৌসুমে নান্দনিকতা ভরপুর কিছু ছবি তার সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। যেসব ছবিতে ভ্রমণকারীর স্বচ্ছন্দ মেজাজের সঙ্গে হাই-ফ্যাশনের নিখুঁত মিশ্রণ ঘটেছে। সূত্র: ডেইলি পাকিস্তান

বোল্ডরূপে মোহনীয় ভঙ্গিতে অবকাশ উদযাপনে হানিয়া আমির

বোল্ডরূপে মোহনীয় ভঙ্গিতে অবকাশ উদযাপনে হানিয়া আমির

মিনিমালিস্ট লাক্সারির জগতে পা রাখলেও হানিয়া আমির তার নিজস্ব প্রাণবন্ত ভাবটিও অক্ষুণ্ণ রেখেছেন। এই লুকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি চমৎকার স্ট্র্যাপলেস কালো টিউব ড্রেস। পোশাকটিতে বোল্ড হয়ে ধরা দিলেও চিরন্তন মার্জিতই দেখা যায় অভিনেত্রীকে।

কালো লেদার বুটের সঙ্গে পোশাকটিকে একটি কুল ডাউনটাউন লুক দিয়েছে। সাদামাটা সাজে অভিনেত্রী একটি ছোট স্বর্ণের লকেটসহ সূক্ষ্ম কালো কর্ডের নেকলেস পরেছিলেন।

হানিয়া আমির তার রূপচর্চায় বরাবরই ‘ক্লিন গার্ল’ ইমেজ রাখেন। নান্দনিকতার ছোঁয়ায় উজ্জ্বল ছবিতে ফুটে উঠেছিল স্বতঃস্ফূর্ত মুহূর্ত। ছবিগুলো অনলাইনে ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলে।

বেগুনি দেয়ালের সামনে সোনালি মুহূর্তের আরেকটি শট তার আত্মবিশ্বাস ও ক্যারিশমা তুলে ধরেছিল। জমকালো ফ্যাশন এবং দৈনন্দিন পরিবেশের এই বৈপরীত্য সত্যিই নান্দনিকতা তৈরি করেছিল।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর