মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে লালখান বাজার ওয়ার্ড বিএনপির মানববন্ধন
চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে লালখান বাজার ওয়ার্ড বিএনপি।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
লালখান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি এবং জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর ব্যবসায়ী শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা স্পেশাল পিপি অ্যাডভোকেট শহিদুল হক রিটন, মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদিকা নাসরিন বাপ্পী, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, নাসির উদ্দিন পিন্টু, লালখান বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ নান্টু, ফারুক শিকদার, মোহাম্মদ জুয়েল, মো. ইসমাইল, মোহাম্মদ মনির উদ্দিন মিয়া, মোহাম্মদ ফাজির আলম, মোহাম্মদ আব্বাস, আনোয়ার হোসেন নয়ন, আব্দুল কোম্পানি, ক ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোহন ইসলাম, খ-ইউনিট সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মারুফ, গ-ইউনিট সাধারণ সম্পাদক তৌহিদ আলম, খুলশী থানা মহিলা দলের সভানেত্রী মনি আক্তার, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, মহানগর যুবদলের সাবেক নেতা নুরুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ বাহার মিয়া, আব্দুর রহিম, ওয়াহেদ, ইমন মোহাম্মদ আলী, জামাল উদ্দিন, ইমরান হোসেন, বিএনপি নেতা মঞ্জুর আলম, যুবদল নেতা মানিক, শ্রমিক দল নেতা রবিউল, যুবদল নেতা ইউসুফ, সাবেক ছাত্রদল নেতা মো. মুন্না, রুবেল, মো. জামাল, হামজা ও জাহেদসহ আরও অনেকে।
মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুন্নি/চখ
