ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে মাথা বিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানায়, বিকেলে কয়েকজন শিশু বাগানের পাশে খেলতে গিয়ে উলঙ্গ অবস্থায় পড়ে থাকা মাথাবিহীন মরদেহটি দেখতে পায়। পরে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। মরদেহের মাথা বিচ্ছিন্ন থাকায় তৎক্ষনাৎ পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে এটি কোনো নারীর মরদেহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। উলঙ্গ অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একজন নারীর মরদেহ হতে পারে। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। আমরা ফিরে এসে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
মআ/চখ
