chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খুলশীতে চোরাইকৃত স্বর্ণালংকার ও ল্যাপটপসহ গ্রেপ্তার ১

নগরের খুলশী থানার একটি বাসায় সংঘটিত চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণালংকার ও ল্যাপটপ উদ্ধারসহ মো. নজরুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) রাতে নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মিয়াখান নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছেন, খুলশী থানার পূর্ব নাসিরাবাদের আলফালাহ গলির মনিজা মঞ্জিলের একটি বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, নগদ টাকা ও প্রাইজ বন্ডসহ প্রায় ৯ লাখ ৫ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিষ্ণু পদ ধর খুলশী থানায় মামলা দায়ের করেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শুক্রবার দিবাগত বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মিয়াখান নগর থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার নজরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার হাজারী লেইনের নিউ খাজা জুয়েলার্স থেকে ১৪ দশমিক ৪৬ গ্রাম গলিত স্বর্ণ, স্বর্ণ ক্রয়ের একটি ভাউচার ও স্বর্ণ পরীক্ষার একটি রিপোর্ট উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গলিত স্বর্ণের আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে চুরি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর