chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বেয়াইনকে ধর্ষণের পর হত্যা,বেয়াই গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালাপানি এলাকায় লাকি আখতার (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ১১টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ নিহতের মেয়ের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ এ ঘটনায় নিহতের মেয়ের শ্বশুর নুরুচ্ছাপাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকি আখতার তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে রাতে তিনি যৌন নিপীড়নের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার আশঙ্কায় তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, “রাতে ওই নারীর মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তাসু/চখ

এই বিভাগের আরও খবর