chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশ সপ্তাহ শুরু রোববার, পদক পাচ্ছেন ১০৭ জন

রোববার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ’। উদ্বোধনী দিনেই বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সাহসী, বীরত্বপূর্ণ ও পেশাদারিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে।

রোববার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অতীত বছরের প্রশংসনীয় কাজের স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি পুলিশের নীতিনির্ধারকেরা সরাসরি সরকারপ্রধানের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন।

এ বছর মোট ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পদায়ন
  • কেন্দ্রীয় সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠা
  • পুলিশের জন্য পৃথক মেডিকেল সার্ভিস চালু
  • সিলেট ও বরিশালে দুটি নতুন ট্রেনিং সেন্টার স্থাপন
  • চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র গঠন
  • পুলিশের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং ক্রীড়া সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ
  • এভিয়েশন পুলিশ ইউনিট প্রতিষ্ঠা

চার দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে ব্যস্ততা ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর