ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ফটিকছড়ি সদর বিবিরহাট ১ নং রোড় সংলগ্ন এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. করিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১ টা নাগাদ ফটিকছড়ি পৌর সদরের হাসান টাওয়ার নামীয় একটি ৭ তলা ভবন থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু করিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের মনছুর গোমস্তার বাড়ির সৌদিয়া প্রবাসী মো. মহিন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি দুপুর ১ টা নাগাদ পরিবারের অন্য সদস্যদের অগোচরে ভবনের ছাদে উঠে পড়ে। ছাদে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পৌরসভার হাসান টাওয়ারের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। পুলিশ সদস্যরা তদন্ত শেষে ফিরে আসলে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।
মআ/চখ
