chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় ‘ইয়াম্মি আচার’ কারখানা বন্ধ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোডস্থ 5BM পরিত্যক্ত ব্রিকফিল্ড এলাকায় গড়ে ওঠা ‘ইয়াম্মি আচার প্রোডাক্টস’ নামের একটি আচার কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, কারখানাটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও অননুমোদিত পরিবেশে আচার উৎপাদন ও বাজারজাত করে আসছিল। উৎপাদন স্থানে চরম নোংরা পরিবেশ, খাদ্য নিরাপত্তা মানদণ্ড না মানা এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য তৈরি ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কারখানার মালিক রিয়াদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বিপুল পরিমাণ উৎপাদিত আচার জব্দ করে কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অবৈধ ও অস্বাস্থ্যকর উৎপাদন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বাংলাদেশ আনসার বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর