chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবুল কাশেম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি রিমান্ডে

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার ২ নম্বর আসামি আবু তাহের (৪০)-কে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, অধিকতর তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আবু তাহেরকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি ইকবাল এখনও পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল পটিয়ায় জমি-জমি বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী আবুল কাশেমসহ তিন সহোদরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ২০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান।

পটিয়া থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থেই আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর