chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রামসহ দেশের বাকি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

 

 

বুধবার এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস (বুধবার সন্ধ্যা থেকে) রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৭ মে)

রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৮ মে)

খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

শনিবার (৯ মে)

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

 

মুন্নি/চখ

এই বিভাগের আরও খবর