chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ দুই যুবক আটক

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।

 

গ্রেপ্তাররা হলেন ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং একই উপজেলার লেলাং ইউনিয়নের মো. আবু ফয়সাল (২৬)।

 

ডিবি-উত্তরের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের সপ্তম তলায় অবস্থিত ‘ক্রিয়েটর্স হাব’-এ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে ওই দুইজনকে আটক করা হয়।

 

অভিযানে তাদের কাছ থেকে ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ফটিকছড়ির এক ওমানপ্রবাসী মাদক কারবারির মাধ্যমে এসব মাদক চট্টগ্রামে এনে বিক্রির পরিকল্পনা করা হচ্ছিল।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এই বিভাগের আরও খবর