হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে দুই শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হামে মোট ২৫৯ জনের মৃত্যু হয়েছে।
আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।
১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।
ফরিদা|চখ
